ঢাকা | বঙ্গাব্দ

র‌্যাব-৭-এর অভিযানে ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
র‌্যাব-৭-এর অভিযানে ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ ছবির ক্যাপশন: র‌্যাব-৭-এর অভিযানে ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



চট্টগ্রামের র‌্যাব-৭-এর অভিযানে ফেনী সদর থানা এলাকা থেকে ২১ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক কারবারি চট্টগ্রামের বোয়ালখালী থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে একটি কার্গো ট্রাকে মাদকদ্রব্য নিয়ে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল ৩০ আগস্ট বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন পশ্চিম রামপুর সাকিনে ফেনী জেলা পুলিশ অফিসার্স মেসের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উক্ত কার্গো ট্রাকটি চেকপোস্টের কাছাকাছি এলে থামানোর সংকেত দেওয়া হয়। তখন ট্রাক থেকে দুই ব্যক্তি তড়িঘড়ি নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, মো. সিয়াম হোসেন (২৪), পিতা মো. রাজ্জাক মোল্লা (ড্রাইভার) এবং সাব্বির (১৯), পিতা মৃত করিম (হেলপার)।উভয়েই মাগুরা সদর থানার পশ্চিম রামনগর এলাকার বাসিন্দা।

পরবর্তীতে ট্রাকের পিছনের অংশে লুকানো অবস্থায় তিনটি আলুভর্তি বস্তার ভেতরে কালো রঙের পলিথিনের ওপর স্বচ্ছ স্কচটেপ দিয়ে মোড়ানো ৪৩টি গাঁজার রোল উদ্ধার করা হয়। এসব রোলে মোট ২১ দশমিক ৫ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনটি বস্তায় মোট ১৫০ কেজি আলু এবং ১৩ হাজার কেজি কনফিডেন্স লবণও উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আটককৃত দুই অভিযুক্ত, উদ্ধারকৃত গাঁজা এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল