ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে জুয়া খেলার সময় গ্রেফতার ৬ জন কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
চট্টগ্রামে জুয়া খেলার সময় গ্রেফতার ৬ জন কারাগারে ছবির ক্যাপশন: চট্টগ্রামে জুয়া খেলার সময় গ্রেফতার ৬ জন কারাগারে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরীর সদরঘাটে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সদরঘাট থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সদরঘাট থানার ডিএসপি ঘাট এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. হেলাল উদ্দিন (৪৪), মিজানুর রহমান (৫০), মো. কামাল হোসেন (৩৭), মো. দিলদার (৩৬), মো. নজরুল (৪২) ও বুলবুল (৩৫)। তারা বর্তমানে ডিএসপি ঘাট এলাকায় বসবাস করেন।
সদরঘাট থানা পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই জমির উদ্দিনসহ পুলিশের একটি দল ডিএসপি ঘাটের একটি মেসে অভিযান চালায়।
অভিযানে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭৭৫ টাকা ও জুয়া খেলার এক বান্ডেল তাস উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে। সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক