ঢাকা | বঙ্গাব্দ

না ফেরার দেশে, চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তরুণ চক্রবর্তী ফিজু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
না ফেরার দেশে, চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তরুণ চক্রবর্তী ফিজু ছবির ক্যাপশন: চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তরুণ: চক্রবর্তী ফিজু
ad728
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম পোস্ট। 

চ্যানেল 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী ফিজু আর নেই। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।বাংলাদেশ
চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তরুণ চক্রবর্তী মারা গেছেন।

তরুণ চক্রবর্তীর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্যের বিষয়ে পরে জানানো হবে।

তরুণ চক্রবর্তী ফিজু ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব। বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন এবং চ্যানেলটির পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত