ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-১০ আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
চট্টগ্রাম-১০ আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
নগরীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা উন্নয়নে কাজ করব — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম ৮ফেব্রুয়ারি ২৬

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় মোজাফফর নগর, তুলাতলী,রুবি গেইট, টেক্সটাইল এলাকা ও পলিটেকনিক মোড়সহ বিভিন্ন স্থানে এ গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। 

এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণসহ সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি বাসযোগ্য ও উন্নত নগরীতে রূপান্তর করা হবে।

গণসংযোগে থানা আমীর জনাব মাহবুবুল হাসান রুমী , রাশেদুল আলম মন্জু   , ইমরান শিকদার , নুরুন্নবী সহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাঁর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের পক্ষে তাঁদের সমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ