ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি//
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (স্যাম) শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আকাশ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. আবু তাহের রানা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী স্বহৃদ চাকমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. মো. নাসির উল্লাহ চৌধুরী লক্ষ্মীছড়ি উপজেলার মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ প্রদান করায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং জাবারাং কল্যাণ সমিতির প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার অত্যন্ত দুর্গম জনপদ লক্ষ্মীছড়িতে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্যাম ইউনিটের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত হবে।

এ সময় তিনি হস্তান্তর করা চিকিৎসা সরঞ্জাম ও উপকরণগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উল্লাহ চৌধুরী স্যাম ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনার জন্য গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পাশাপাশি ভবিষ্যতেও শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, স্যাম (Severe Acute Malnutrition-SAM) হলো মারাত্মক তীব্র অপুষ্টি, যা শিশুদের জন্য একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। এ অবস্থায় আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল