নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
নগরীর উপহার কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি হাজ্বী মোঃ আবু ফয়েজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম চৌধুরী, সহসভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি (কেন্দ্রীয় কমিটি)। বিশেষ অতিথি ছিলেন ব্যারিষ্টার ফয়সাল দস্তগীর চৌধুরী, সম্মানিত উপদেষ্টা। মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা, চট্টগ্রাম এলিট ক্লাব। মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি, সেচ্ছাসেবক দল, চট্টগ্রাম মহানগর।
প্রধান অতিথি ডাঃ শাহাদাত বলেন চট্টগ্রাম নগরীকে যানজট মুক্ত ও বাস যোগ্য করতে পরিবহন শ্রমিকদের এগিয়ে আসতে হবে। পরিবহন সেক্টরে বিরাজমান নানান সমস্যা গুলো নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার বঞ্চিত রেখে নগরীর উন্নয়ন অসম্ভব, বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে যোগাযোগ ব্যবস্হায় আরো উন্নত করতে হবে।
প্রধান বক্তা বলেন, পরিবহন শ্রমিকদের আইন সংগত অধিকার বাস্তবায়ন না হলে দেশ ও জাতি এগিয়ে যেতে পারবে না। দেশের অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে এই পরিবহন শ্রমিকরা। বিশেষ অতিথি ফয়সাল দস্তগীর বলেন, শ্রম আইন ও সড়ক পরিবহন আইন অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগ পত্র ও পরিচয় পত্র প্রদান করার জন্য মালিকদের প্রতি আহবান জানান ও মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গাড়ি রিকুইজিশন করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।
আরো উপস্থিত ছিলেন, শাহ আলম ফিরোজী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কাজল ইসলাম, সামসুল ইসলাম আরজু, মাঈনউদ্দিন তাপস, সাইফুল ইসলাম শাহীন, মোঃ সোলাইমান সুমন, মোঃ মিজানুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ রাসেল হাওলাদার, মোঃ মনির হোসেন, মোঃ আব্দুস ছালাম, মোঃ শফি, এয়াসিন মিয়াজি, রেদোয়ান রহমান খান, মোঃ শহীদুল্লাহ্, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ দেলোয়ার হোসেন, এম এ হাকিম সহ বিভিন্ন থানা ও শাখা কমিটির নেতৃবৃন্দ।

দৈনিক চট্টগ্রামপোস্ট