ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
আনোয়ারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ছবির ক্যাপশন: আন্তর্জাতিক নারী দিবস
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা ভেটেরিনারি সার্জন পূরবী বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উম্মে খান কাফি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিতালী সেন ও তথ্য অফিসার মাহমুদা আক্তারসহ অন্যান্যরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি