বিশেষ প্রতিনিধি খালেদ হক | চট্টগ্রাম
সেইভ দ্যা অরফান এন্ড পুয়ার (স্টপ বিডি )'র অর্থায়নে ও আবাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ঘরের পাশাপাশি পুর্নবাসনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে হাঁস-মুরগী প্রদান ও আঙিনায় ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়৷
নতুন ঘর পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আনন্দ ও আবেগের ঢেউ বয়ে যায়। তারা ষ্টপ বিডি ও আবাম ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন ষ্টপ বিডি'র সভাপতি শামিম হাওলাদার, সাধারণ সম্পাদক আতাহার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোসলেহ উদ্দিন, আবাম ফাউন্ডেশন সভাপতি শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান, সহ- অর্থ সম্পাদক রবিউল বিন মোস্তাফা, নির্বাহী সদস্য ফজল করিম, স্থানীয় প্রতিনিধি আয়াতুল্লাহ হুমায়ুন, ইয়ার মোহাম্মদ সুমনসহ স্বেচ্ছাসেবক ও অন্যান্য সদস্যবৃন্দ।
দৈনিক চট্টগ্রামপোস্ট