ঢাকা | বঙ্গাব্দ

অসহায়দের পাশে দাঁড়ানো মহানুভবতা: আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
অসহায়দের পাশে দাঁড়ানো মহানুভবতা: আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ ছবির ক্যাপশন: আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:

বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ বলেছেন, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মহানুভবতা, যা আল্লাহর করুণা ও সন্তুষ্টি লাভের অন্যতম উপায়। তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ থেকে যেন সমাজের কোনো মানুষ বঞ্চিত না হয়—এই চিন্তা থেকেই তার এ উদ্যোগ।

তিনি আরও বলেন, অসহায় মানুষের সহযোগিতা করা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি নৈতিক ও ধর্মীয় কর্তব্যও। সামর্থ্য অনুযায়ী খাদ্য, অর্থ ও বস্ত্র দিয়ে অসহায়দের পাশে দাঁড়ালে সমাজে সমতা প্রতিষ্ঠা সম্ভব এবং একটি সুন্দর মানবিক সমাজ গড়ে উঠবে।

ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরারচরে প্রায় তিন হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতি বছরের মতো এবারও তিনি নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করেন।

হাজী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ হোসেন সওদাগর, এডভোকেট মুহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা শেখ মুহাম্মদ হামিম রেজা আল-আজহারী, রাজনীতিবিদ মুহাম্মদ জসিম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা