ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়া বটতলী বাজারে সরকারি ভাবে শেট নির্মাণের দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
লোহাগাড়া বটতলী বাজারে সরকারি ভাবে শেট নির্মাণের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: শেট নির্মাণের দাবিতে মানববন্ধন
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী ইজারা বাতিল ও বাজারের নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে শেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে ১১টার দিকে বটতলী বাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে বটতলি ব্যবসায়ী ও শহর পরিচালনা কমিটির যৌথ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ও ব্যবসায়ী মো. সরওয়ার আক্তার,

তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে বটতলী বাজার থেকে সরকার রাজস্ব আদায় করছে। অথচ সরকারি কোনো নির্ধারিত জায়গা নেই, নেই আধুনিক শেট। বছরের পর বছর রোদ–বৃষ্টি মাথায় নিয়ে সড়কের পাশে ব্যবসা করতে হচ্ছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই ভোগান্তিতে পড়ছেন।

তিনি আরও বলেন, শেট নির্মাণের আগে বাজার ইজারা দেওয়া যুক্তিসঙ্গত নয়। আগে বাজারের জায়গা নির্ধারণ করে স্থায়ী শেট তৈরি করতে হবে। না হলে ইজারা দেওয়া অবৈধ।
এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা খলিল চৌধুরী, শিক্ষক মহি উদ্দিন , ছাত্রদল নেতা আরমান, লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এমরান।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের জায়গার অনেক দোকান ব্যক্তিমালিকানাধীন হওয়া সত্ত্বেও ইজারাদাররা এসব দোকান থেকেও জোরপূর্বক ইজারা আদায়ের চেষ্টা করছে। এমনকি সড়ক বিভাগের জায়গায় দোকান বসিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেও ইজারার টাকা সংগ্রহ করা হচ্ছে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান,দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ