ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক ছবির ক্যাপশন: এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মোঃ নাজিম।
ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এবং টিসিজেএর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা