ঢাকা | বঙ্গাব্দ

স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক জেনে যাওয়ায় কাল হলো মীমের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক জেনে যাওয়ায় কাল হলো মীমের ছবির ক্যাপশন: স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক জেনে যাওয়ায় কাল হলো মীমের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে পরকীয়ার জেরে স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মীম আক্তার (২২) নামে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় করা মামলায় স্বামী মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়।

রোববার (১ নভেম্বর) তার বাবা খোকন মিয়া ডবলমুরিং থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মীমের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া ইউনিয়নে। তার স্বামী মেহেদী হাসান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের বকুলতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মীমের আগের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রথম বিয়ের বিচ্ছেদের পর প্রায় চার মাস আগে মেহেদী হাসানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা নগরের ডবলমুরিং থানার নাজিরপুল এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন।

এজাহারে বলা হয়, সম্প্রতি মেহেদীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন মীম। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও কথা-কাটাকাটি হতো। ঘটনার আগের দিন শুক্রবার এক নারীর সঙ্গে মেহেদীর আপত্তিকর একটি ভিডিও মায়ের কাছে পাঠিয়ে সংরক্ষণ করতে বলেন মীম। ওই রাতেও এ বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মীমের চিৎকার শুনে তার বাবা ও স্বজনেরা ঘরে ছুটে যান। সেখানে তারা মীমের শরীরে আগুন জ্বলতে দেখেন। এ সময় ঘরে উপস্থিত ছিলেন তার স্বামী মেহেদী। পরে পরিবারের সদস্যরা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মীমের মা লাকি আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই মীম শ্বশুরবাড়ির লোকজনের দুর্ব্যবহারের শিকার হচ্ছিলেন। স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল। ঘটনার পর ঘরের বিছানা, বালিশসহ বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন দেখা গেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের