ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে বিশ্বমানের প্রযুক্তি নিয়ে সোলার স্টক লিমিটেডের যাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
চট্টগ্রামে বিশ্বমানের প্রযুক্তি নিয়ে সোলার স্টক লিমিটেডের যাত্রা ছবির ক্যাপশন: চট্টগ্রামে বিশ্বমানের প্রযুক্তি নিয়ে সোলার স্টক লিমিটেডের যাত্রা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে আগ্রাবাদে চালু হলো Solar Stock Limited-এর অথরাইজড শোরুম। কিনাবেচা ডট কমের উদ্যোগে চালু হওয়া এই শোরুমে ১০০ ওয়াটের ছোট সোলার সলিউশন থেকে শুরু করে মেগাওয়াট পর্যায়ের প্রকল্পের জন্য প্রয়োজনীয় পণ্য ও সমাধান পাওয়া যাচ্ছে।

 

 

নগরীর আগ্রাবাদ হাজীপাড়া এক্সেস রোড এলাকায় এ সোলার শোরুম চালু করা হয়। শোরুমটিতে সোলার পাম্প, সোলার পাওয়ার স্টেশন, সোলার আইপিএস, লাইটওয়েট, ফ্লেক্সিবল ও ফোল্ডেবল সোলার প্যানেল, সোলার ফ্যান, সোলার লাইটসহ বিভিন্ন ধরনের আধুনিক পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য সোলার প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে পরামর্শ দেওয়া হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে Solar Stock Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মিস্টার সু বলেন, তিনি জার্মানিতে চার বছর সোলার খাতে কাজ করেছেন। তার প্রতিষ্ঠানের চীনে ১.২ গিগাওয়াট সক্ষমতার সোলার প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে সব শ্রেণির মানুষের কাছে সোলার প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক জয়নাাল আবেদীন জয় বলেন, দেশে সোলার বিপ্লব ঘটাতে হলে মানসম্মত পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার পাশাপাশি গ্রাহকদের সঠিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে হবে। শুধু কম দামে পণ্য কেনার কারণে অনেক গ্রাহক পরবর্তী সময়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই পণ্যের মান, কার্যক্ষমতা, বিনিয়োগ ও সম্ভাব্য সাশ্রয় সরাসরি বুঝতে পারার সুযোগ তৈরি করতেই এই অভিজ্ঞতাভিত্তিক শোরুম চালু করা হয়েছে।

 

তিনি আরও জানান, Solar Stock Limited বিশ্বখ্যাত ইনভার্টার ব্র্যান্ড উবুব নিয়ে কাজ করছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি শোরুম চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

 

কৃষি খাতে সোলার পাম্প ও সাবমার্সিবল পাম্প ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রাথমিক বিনিয়োগ কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে সৌরবিদ্যুৎচালিত পাম্প কৃষকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রযুক্তি কৃষকদের কাছে সহজলভ্য করতে সরকার, ব্যাংক ও এনজিওগুলোর সহজ শর্তে ঋণ ও অর্থায়ন সহযোগিতা প্রয়োজন।

শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের জন্যও সোলার প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা, পণ্য সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রযোজ্য আমদানি নীতি ও শুল্ক বিধি অনুসরণ করে সরাসরি চীন থেকে এলসির মাধ্যমে সোলার সরঞ্জাম আমদানির সুযোগের বিষয়টিও তুলে ধরেন।

 

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ ব্যয় হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উন্নয়নে সোলার প্রযুক্তির ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চট্টগ্রামে Solar Stock Limited-এর এই শোরুম গ্রাহকদের সঠিক পণ্য নির্বাচন ও আধুনিক নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা পেতে নতুন সুযোগ তৈরি করবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা