মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে ইউনিয়নের ১ নম্বর সৈদালী ওয়ার্ডে উপকারভোগীদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন।
মায়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সোয়েব হাসান, যুবনেতা মিরাজ উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক কাইয়ুম হাসান ও সদস্যসচিব শাহাদাৎ হোসেন সাগর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক বাবুল, একেএম নুরুল হুদা খানসাব, মনির হোসেন, খানসাব মেম্বার, ইউনিয়ন বিএনপির সদস্য এমরান মেম্বার ও নিয়াজুল করিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও মুসলিম উদ্দিন, যুবদল নেতা আবু বকর জনি, শ্রমিক দল নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তোফাজ্জেল হোসেন টুটুল ও রুবেল, পেশাজীবী সংগঠনের নেতা আকতার হোসেন রাসেল, মায়ানী ছাত্রদল ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান এবং ছাত্রনেতা সাকিব, ওমর ফারুক ও সিয়াম, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মায়ানী ইউনিয়নের সুপারভাইজার ওমর ফারুক মুন্না প্রমুখ।
দৈনিক চট্টগ্রামপোস্ট