ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০হাজার পিস ইয়াবা সহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০হাজার পিস ইয়াবা সহ আটক ২ ছবির ক্যাপশন: ইয়াবা সহ আটক ২
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে  থানা পুলিশ। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল  চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভা কলাতলি এলাকার মৃত সালেহ আহমদের পুত্র রিয়াদুল ইসলাম (৩১) এবং কুমিল্লা চৌদ্দগ্রাম গুনবতি ইউনিয়নের খাটোরা এলাকার আলী হোসেনের পুত্র মনির হোসেন (৩৫)।

থানা সুত্রে জানা যায়, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুল্লাহ’র নির্দেশনায় এসআই মাঈন উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে কক্সবাজার দিক হতে আসা চট্টগ্রাম অভিমুখী ০১টি পিকআপ তল্লাশি চালিয়ে গাড়ীতে থাকা উপরোক্ত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে বর্নিত পিকআপ-এর মধ্যে ইয়াবা ট্যাবলেট মজুদ আছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাসি করে ২ জন কারবারিকে আটক করা হয়, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজ্জু করা হয়েছে, বিকেলে ধৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি