ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
চট্টগ্রামে বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: চট্টগ্রামে বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর খুলশীতে নিজ বসতঘর থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

 

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

নিহত চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তার স্বামীর নাম মলই কান্তি শর্মা। 

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের কোনো সদস্য বাসায় না থাকায় তিনি একা ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ফেলেন তারা। পরে বসতঘরের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।

 

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান পূর্বকোণকে বলেন, ‘রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি