ঢাকা | বঙ্গাব্দ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, অভিযুক্ত ভাই আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, অভিযুক্ত ভাই আটক ছবির ক্যাপশন:
ad728

 অডিও  ফাইল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই আলী হোসেনকে (৪০) ওচমানপুর এলাকা থেকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ৷ 


স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা ইস্যু নিয়ে বড় ভাই আলী হাসানের সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে। সবশেষ শাহাদাতের মেয়ে শিশু শ্রেণীতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়৷ এটি নিয়ে দুই ভাই বাকবিতন্ডায় জড়ায়৷ এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে শাহাদাত হোসেন৷ রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর)  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম৷ তিনি বলেন, খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন৷ মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল