ঢাকা | বঙ্গাব্দ

কর্মস্থলে অনুপস্থিত ও ভুয়া স্বাক্ষর কান্ডে এবার সেই চিকিৎসকের বিরুদ্ধে পৃথক ২ তদন্ত কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
কর্মস্থলে অনুপস্থিত ও ভুয়া স্বাক্ষর কান্ডে এবার সেই চিকিৎসকের বিরুদ্ধে পৃথক ২ তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন: কর্মস্থলে অনুপস্থিত ও ভুয়া স্বাক্ষর কান্ডে এবার সেই চিকিৎসকের বিরুদ্ধে পৃথক ২ তদন্ত কমিটি গঠন
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি,মুহাম্মদ মিজান বিন তাহের 

কর্মস্থলে অনুপস্থিত থেকে ভুয়া স্বাক্ষর কান্ডে সেই চিকিৎসকের বিরুদ্ধে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এবং বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ২টি  তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ভাবে তদন্ত করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহাতাব উদ্দীন চৌধুরী, সদস্য হিসেবে রয়েছেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ শাহাদাত হোসেন ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিব্বির আহমদ প্রিন্স।

অপর দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মুনির উল্লাহ, সদস্য হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পিনাকী দাশ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডাঃ ইকরামুল হক। পৃথক ২ তদন্ত কমিটি কে
সুষ্ঠু ভাবে তদন্ত করার জন্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 

উল্লেখ্যঃ-চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডাক্তারের বদলে চিকিৎসা সেবা দিচ্ছেন নাইট গার্ড। হাজিরা খাতায় প্রতি সপ্তাহে তার উপস্থিতর স্বাক্ষর থাকলে ও, অনেক স্বাক্ষর বানানো  গরমিল দেখা গেছে।y এলাকাবাসী ও স্থানীয় রোগীরা এসে ডাক্তার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চলে যাচ্ছেন। এই ভুয়া বানানো স্বাক্ষর এক্সপার্ট বা ফরেনসিক টেষ্টের মাধ্যমে কে এই স্বাক্ষর বানিয়ে দিল এবং কোন সময়ের স্বাক্ষর তা স্পষ্ট ভাবে বের হয়ে আসবে। উক্ত চিকিৎসকের বিরুদ্ধে বিগত কয়েক বছর পূর্বেও কর্মস্থলে অনুপস্থিত ও কর্তব্যকাজে চরম গাফিলতির অভিযোগে এলাকাবাসীর গণস্বাক্ষর ও পুইছুড়ি ইউনিয়ন পরিষদের প্যাডে সকল ইউপি সদস্য এবং চেয়ারম্যান মোঃ তারেকুর রহমান লিখিত ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযোগ দায়ের করেন।






নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে