মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শাখার আওতাধীন দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৮ মে) দোহাজারী চাগাচর নাথ পাড়া কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বাবু ভবতোষ শীলের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক বাবু পরিমল নাথে সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু করেন দিয়াকুল কেন্দ্রীয় তপবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরি মহারাজ। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সন্তোষ রঞ্জন দাশগুপ্ত।
সভায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখার উদ্দিন সুমন। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু অলক কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সৃজনী আইনজীবী সমিতির সভাপতি এড্ মোঃ শহিদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবু বিকাশ চন্দ্র দে। স্বাগত বক্তব্য রাখেন বৈলতলী ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক সমর ভট্টাচার্য্য। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রাজু দাশ, সন্তোষ চৌধুরী, টিটু দাশ, জনি পাল, রুবেল দাশ, দোলন কান্তি দে, নেপাল দাশ, আঞ্চলিক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, প্রকাশ জলদাশ, পিন্টু নাথ, রাজু জলদাশ, হরিপদ নাথ,সুজিত কান্তি নাথ, মাষ্টার মৃদুল কান্তি নাথ, দিপংকর পাল, গৌরাঙ্গ দে, দিলিপ দাশ, প্রনব দাশ,নরোতোষ শীল, সুভাষ শীল,মিলন ধর,বাবলা দত্ত, রুপন পাল প্রমুখ। প্রথম অধিবেশন শেষে করে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনে পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, পৌরসভা ও ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, আঞ্চলিক পূজা মন্দির কমিটির সভাপতি, সম্পাদক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাস্টার বাবু বিকাশ চন্দ্র দে। এতে সর্বসম্মতিক্রমে পুনরায় দোহাজারী পৌরসভা পুজা উদযাপন পরিষদের বাবু ভবতোষ শীলকে সভাপতি ও বাবু পরিমল নাথকে সাধারণ সম্পাদক এবং ধোপাছড়ি ইউনিয়ন উদযাপন পরিষদের শ্রী টিপু দে সভাপতি ও শ্রী বাসুদেব ধর সাধারণ সম্পাদক করে (২০২৬-২৭) কমিটি গঠন করা হয়, পরে সভার সমাপ্তি ঘোষণা করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট