ঢাকা | বঙ্গাব্দ

ছয় শতাধিক মানুষের মাঝে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে শরবত বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
ছয় শতাধিক মানুষের মাঝে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে শরবত বিতরণ ছবির ক্যাপশন: ছয় শতাধিক মানুষের মাঝে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে শরবত বিতরণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীতে তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শনিবার (১৬ মে) নগরীর কর্ণেল হাট এলাকার দিনমজুর, রিকশাচালক, পথচারীসহ প্রায় ছয় শতাধিক শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়।

চলমান প্রচণ্ড গরমে রাস্তায় কর্মরত খেটে খাওয়া মানুষ যখন দুর্ভোগে পড়েছেন, তখন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের একদল স্বেচ্ছাসেবী এই মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে আসেন। স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুতকৃত বিশুদ্ধ ঠান্ডা শরবত পেয়ে সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল মোস্তফা বলেন, “নিয়মিত রক্তদান কর্মসূচির পাশাপাশি যেকোনো সামাজিক ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। তীব্র গরমে রাস্তায় কাজ করা মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তাদের সামান্য স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শরবত বিতরণ কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষের হাতে শরবত তুলে দেন। সময়োপযোগী এ উদ্যোগের জন্য মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সাধারণ মানুষ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...