ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে হবে বিশ্বমানের কনটেইনার টার্মিনাল ধারণক্ষমতা ৮ লাখ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
চট্টগ্রামে হবে বিশ্বমানের কনটেইনার টার্মিনাল ধারণক্ষমতা ৮ লাখ ছবির ক্যাপশন: চট্টগ্রামে বিশ্বমানের ৮ লাখ ধারণক্ষমতার টার্মিনাল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে ডেনমার্কের এপিএম কোম্পানি এটি নির্মাণ করবে। এটি নির্মিত হলে আট লাখ কনটেইনার রাখা যাবে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান বলেন, টার্মিনালটি নির্মাণে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে। আগামী তিন বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে।

তিনি বলেন, এটি একটি বিশ্বমানের টার্মিনাল হবে। এখানে দ্বিগুণ জাহাজ ভিড়তে পারবে। বর্তমানের চেয়ে ৪০ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন