ঢাকা | বঙ্গাব্দ

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ছবির ক্যাপশন: বিএনপিতে বিভেদ চেষ্টার অভিযোগ ফখরুলের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এ কথা বলেন বিএনপি মহাসচিব।   

এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহবান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এ এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দীনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। 

এর আগে তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। 

এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ