ঢাকা | বঙ্গাব্দ

নতুন চিন্তা-উদ্ভাবন এবং কার্যকর পদক্ষেপে পরিবেশগত চ্যালেজ্ঞ মোকাবিলা করতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
নতুন চিন্তা-উদ্ভাবন এবং কার্যকর পদক্ষেপে পরিবেশগত চ্যালেজ্ঞ মোকাবিলা করতে হবে ছবির ক্যাপশন: নতুন চিন্তা-উদ্ভাবন এবং কার্যকর পদক্ষেপে পরিবেশগত চ্যালেজ্ঞ মোকাবিলা করতে হবে
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম প্রতিনিধি।


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "Sustainable Civilization: Rethinking Development Models" শীর্ষক সংলাপ এসডিজি ইয়ুথ ফোরাম ও এমআরটি ক্লাব’র যৌথ উদ্যোগে  সম্পন্ন হয়েছে । 
চট্টগ্রামের এসডিজি হলে অনুষ্ঠিত এই সংলাপে পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন মমতা'র পরিচালক তৌহিদ আহমেদ, ব্র্যাক চট্টগ্রাম জেলার ইনচার্জ ইনামুল হাসান, লায়ন কামরুজ্জামান এমজেএফ, সংস্কৃতি কর্মী শাহজাহান আলী খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সমাজকর্মী জিয়াউল হক খন্দকার, উন্নয়ন কর্মী আসমা সাদেকা সাবাহ, এমআরটি ক্লাবের প্রচার সম্পাদক তানজিনা ইসলাম, ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন, নোবডি টু সামবডি'র সভাপতি ফয়েজ উদ্দিন, রাইজ আপের সভাপতি সালমান হায়দার, আনোয়ারা স্টুডেন্ট’স ফোরামের সভাপতি তানভীরুল হুদা, সাংবাদিক মুহিবুল হাসান রাফি, লিও আবীরুল হক আবীর, লাল-সবুজ সোসাইটির সংগঠক ফারহা তাবাসসুম, ইউনিটি স্পার্ক সদস্য ফয়েজ উল্লাহ, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য সামিউল আকরাম, কবিতা ত্রিপুরা প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত দায়িত্ববোধ জাগ্রত করা এবং একটি অধিক সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য কার্যকর পথ অনুসন্ধান করা দরকার। দীর্ঘদিন ধরে উন্নয়নকে আমরা মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো নির্মাণ এবং শিল্পায়নের মাধ্যমে পরিমাপ করেছি। কিন্তু জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, সম্পদের সীমাবদ্ধতা এবং পরিবেশগত সংকট আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে।
একটি সত্যিকার অর্থে টেকসই সভ্যতা গড়ে তুলতে হলে উন্নয়নের প্রচলিত ধারণাকে পুনর্বিবেচনা করতে হবে। এমন উন্নয়ন মডেল প্রয়োজন, যা অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সমান গুরুত্ব দেয়।
আজকের তরুণ প্রজন্ম, গবেষক, নীতিনির্ধারক এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে। আমি আশা করি, এই আলোচনা নতুন চিন্তা, উদ্ভাবনী সমাধান এবং কার্যকর পদক্ষেপের পথ উন্মোচন করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার