মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ- সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫টি উপকারভোগী পরিবারের মাঝে ২ টি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় চকরিয়া প্রাণিসম্পদ বিভাগের আওতাধীন হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন, ভেটেরিনারী সার্জন ডা. মোস্তাকিম বিল্লাহ,উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন,মো. গিয়াসউদ্দিন, মুজিবুর রহমান ও সাইদ আল করিম প্রমুখ।
চকরিয়া উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন চট্টগ্রাম পোস্টকে বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি এলাকার সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৫টি পরিবারের মাঝে ছাগল ও ছাগলের ঘর তৈরীর জন্য দু'টি সি আই সিট, ৪টি পিলার ও ৫টি ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা যথাযথভাবে ছাগলগুলো পালন করলে তাদের জীবন মান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট