ঢাকা | বঙ্গাব্দ

আলিমের স্থগিত পরীক্ষার উত্তরপত্র-ওএমআর জমায় জরুরি নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
আলিমের স্থগিত পরীক্ষার উত্তরপত্র-ওএমআর জমায় জরুরি নির্দেশনা ছবির ক্যাপশন: আলিমের স্থগিত পরীক্ষার উত্তরপত্র-ওএমআর জমায় জরুরি নির্দেশনা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শেষে প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট নিরাপত্তার সঙ্গে একই দিনে নির্ধারিত কেন্দ্রে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার স্থগিত ২০২৬ সালের আলিম পরীক্ষা আগামী ২০ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর প্রয়োজনীয় পুলিশ এসকর্টের সহায়তায় প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদরাসা, চন্দনপুরা, চকবাজারে অবস্থিত কেন্দ্রটিতে (কেন্দ্র কোড-৫৮৬) জমা দিতে হবে। এ কাজে দারুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
বোর্ডের নির্দেশনায় উত্তরপত্র ও ওএমআর শিটের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে উত্তরপত্র ও ওএমআর যথাযথভাবে গ্রহণ করে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করতেও বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট