ঢাকা | বঙ্গাব্দ

ইরানকে দ্রুত চুক্তির আহ্বান ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
ইরানকে দ্রুত চুক্তির আহ্বান ট্রাম্পের ছবির ক্যাপশন: ইরানকে দ্রুত চুক্তির আহ্বান ট্রাম্পের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ইরান ইস্যুতে ধৈর্য প্রায় শেষ। তেহরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না। তাদের একটি চুক্তিতে আসা উচিত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক চাপের মধ্যেই ট্রাম্প এমন মন্তব্য করলেন। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে বর্তমানে চীন সফরে রয়েছেন ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে এক বিশাল কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানান।
বৃহস্পতিবার, ১৪ মে সন্ধ্যায় বেইজিংয়ে ট্রাম্পের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার উত্তেজনা নিরসনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন শি জিনপিং।

ট্রাম্প বলেন, চীন কোনো সামরিক সরঞ্জাম দেবে না। শি জিনপিং খুব জোর দিয়ে এ কথা বলেছেন।

এছাড়া হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়েও আগ্রহ দেখিয়েছেন শি জিনপিং। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট বলেছেন, আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে অবশ্যই করতে চাই।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও চীনের কূটনৈতিক অবস্থান আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর