ঢাকা | বঙ্গাব্দ

গুমের শিকার ব্যক্তিদের গত ২ বছর আন্ডারমাইনিং করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
গুমের শিকার ব্যক্তিদের গত ২ বছর আন্ডারমাইনিং করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: গুমের শিকার ব্যক্তিদের গত ২ বছর আন্ডারমাইনিং করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত ২ বছর ধরে আন্ডারমাইনিং করার প্রবণতা দেখা যাচ্ছে। তাদের নিয়ে এক ধরনের অপসংস্কৃতি চর্চা হচ্ছে, যা দুঃখজনক। গুমের শিকার ব্যক্তিদের বেঁচে থাকা নিয়ে হাস্যরস করা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।

 

শনিবার (২৯ আগস্ট) শাহবাগ জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আন্ডারমাইনিং করার একটা প্রবণতা আমরা গত ২ বছর দেখছি। এটা অনেকটা অপসংস্কৃতিতে পরিণত হচ্ছে। আমরা অন্তত দয়া করে এই কাজটা না করার জন্য অনুরোধ জানাতে পারি, আহ্বান জানাতে পারি। যাতে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে কেউ আন্ডারমাইন্ড না করে।’

 

তিনি বলেন, ‘আমি বেঁচে আছি, হুম্মাম বেঁচে আছে, আরমান বেঁচে আছে। আমরা কি জানতাম আমরা বেঁচে থাকবো? বেঁচে থাকাটাকে নিয়ে হাস্যরস করা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করবে।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের সংগ্রাম ও তাঁদের পরিবারের দীর্ঘ অপেক্ষাকে তুচ্ছতাচ্ছিল্য না করে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা