ঢাকা | বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল: বান্দরবান জেলা দলে প্রাথমিকভাবে ৩০ ফুটবলার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল: বান্দরবান  জেলা দলে প্রাথমিকভাবে ৩০ ফুটবলার ছবির ক্যাপশন: অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল: বান্দরবান জেলা দলে প্রাথমিকভাবে ৩০ ফুটবলার
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

​বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বান্দরবান জেলা দল গঠনের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেওয়া দেড় শতাধিক ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে ৩০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

​রোববার (১ নভেম্বর) সকালে স্থানীয় পুলিশ লাইনস মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দেড় শতাধিক ক্ষুদে ফুটবলার নিজেদের প্রতিভা প্রদর্শন করে।

​বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য জসিম উদ্দিন, মো. নাছির উদ্দীন, মো. ফিরোজ ও মো. মনির, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বাফুফে কোচ শাহাজ উদ্দিন টিপু, ক্রীড়া সংগঠক রিটল বিশ্বাস ও আয়ুব খান, জেলা দলের প্রধান কোচ অসীম বড়ুয়া এবং সহকারী কোচ অংথোয়াইচিংসহ স্থানীয় ফুটবল সংগঠকরা।

​বাছাই শেষে ৩০ জন খেলোয়াড়কে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। পরবর্তী প্রস্তুতি ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হবে।

​আগামী মাসের শেষ সপ্তাহে দেশের ৬৪টি জেলার অংশগ্রহণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের ফুটবল প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে বান্দরবানের ক্ষুদে ফুটবলাররা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর