ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় মারামারির ঘটনায় আসামি যুবদল নেতা, নির্দোষ দাবিতে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
আনোয়ারায় মারামারির ঘটনায় আসামি যুবদল নেতা, নির্দোষ দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: আনোয়ারায় মারামারির ঘটনায় আসামি যুবদল নেতা, নির্দোষ দাবিতে সংবাদ সম্মেলন
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের আনোয়ারায় অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে ঘটে যাওয়া মারামারির ঘটনায় নিজের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদল নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো. আজম খাঁন।

​আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘীর মোড়স্থ সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

​লিখিত বক্তব্যে আজম খাঁন জানান, গত ৫ সেপ্টেম্বর চাতরী-চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে কাঁচাবাজার ও মার্কেট ব্যবসায়ীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে তিনি আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলায় তাঁকে ২ নম্বর আসামি করা হয়। মামলায় বর্ণিত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার হত্যাচেষ্টার ঘটনাকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

​আজম খাঁন উল্লেখ করেন, ঘটনার সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে অবস্থান করছিলেন, যার সাক্ষী আনোয়ারা থানার দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাঁর উপস্থিতির সঠিক সময় ও সত্যতা প্রমাণিত হবে বলে তিনি জানান।

​সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক কারণে তিনি কারাবরণ করেছেন এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি পক্ষ তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির জন্য প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট