আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারার সামাজিক ও মানবিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠবারের মতো ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নিজস্ব অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল তেল, চনা, চিনি, সেমাই, চিড়া, আলু, পিয়াজ, খেজুর ও নুডলসসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম নাজিমুল হক লিটু, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ নুরুন্নবী,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুবেল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. আজগর আলী,অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন,সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম,সিনিয়র সদস্য মোবিনুল ইসলাম, মো. রমজান আলী, আব্দুল কাদের বাবু, এস এম রোহান, আব্দুল হালিম, মোহাম্মদ আরফাত হোসেন, মোস্তফা কামাল জনি, ওয়াহিদুল ইসলাম মিনহাজসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন প্রতিবছর রমজানে গরিব ও অসহায় মানুষের মাঝে নিয়মিতভাবে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। ভবিষ্যতেও এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের পাশে থেকে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।ইনশাআল্লাহ

দৈনিক চট্টগ্রামপোস্ট