ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় সন্তানের আবদার মেটাতে গিয়ে পিতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
পটিয়ায় সন্তানের আবদার মেটাতে গিয়ে পিতার মৃত্যু ছবির ক্যাপশন: পিতার মৃত্যু
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা ৫নং ওয়ার্ডের হাজী চান্দ মিয়া সওদাগরের বাড়িতে সন্তানের আবদার মেটাতে গিয়ে ২তলা ভবন থেকে পড়ে আল আমিন(৪০) নামের এক পিতার করুণ মৃত্যু ঘটে। 
স্হানীয় সুতে জানা যায়, আল আমিন পটিয়া আদালতে স্টেনোগ্রাফার পদে চাকুরী করেন।সেই সুবাদে তিনি পটিয়া পৌরসদরের পৌরসভার ৫নং ওর্য়াডের হাজী চান্দ মিয়া সওদাগরের বাড়ির ৪তলায় বাসাভাড়া থাকতেন। বাসার নীচে তার ছেলেরা ব্যাডমিন্টন খেলতে গিয়ে কর্কটি পাশে সেমিপাকা ঘরের টিনের ছাদে আটকে যায়।কর্কটি নিয়ে দিতে আবদার করে তাদের পিতাকে। আবদার মেটাতে গিয়ে পিতা আল আমিন বাশেঁর ছিপি নিয়ে ২তলা থেকে উপুড় হয়ে চেষ্টা করতে গিয়ে নিজের ভারসাম্য রাখতে না পেরে নীচে পড়ে গুরুতর আহত হয়।সে চট্টগ্রাম নগরীর বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আবস্হায় সোমবার (২৯শে ডিসেম্বর(সন্ধ্যা ৫টায় মারা যায়। 
তার বাড়ি বরিশাল।তিনি স্ত্রী ও ২পুত্র নিয়ে চাকরির ক্ষেত্রে পটিয়ায় বসবাস করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে