নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যায় ক্ষতিগ্রস্তসহ দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ ইব্রাহিমের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন সিআইপি মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিত্র বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আইয়ুব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম টুকু, মোহাম্মদ ইউসুফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে এবং শিক্ষক-শিক্ষিকামণ্ডলী।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় সিআইপি মোহাম্মদ ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
দৈনিক চট্টগ্রামপোস্ট