ঢাকা | বঙ্গাব্দ

ওষুধ কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল নটু মিত্রের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
ওষুধ কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল নটু মিত্রের ছবির ক্যাপশন: ওষুধ কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল নটু মিত্রের
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

রাতের বেলায় ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন নটু মিত্র (৫৮)। প্রয়োজনীয় ওষুধ নিয়ে স্বজনদের কাছে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি তাঁর। পথে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নটু মিত্র আনোয়ারা সদর ইউনিয়নের ২ নম্বর বোয়ালগাঁও গ্রামের মৃত হিমাংশু মিত্রের ছেলে। তিনি মৃত বীরেন্দ্র উকিলের বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। এ সময় টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জানতে পারেন, আহত ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে ওষুধ কেনার জন্য চাতরী চৌমুহনী বাজারে যান নটু মিত্র। এ সময় বাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা