ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে চরপাথরঘাটায় জামায়াতের প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
কর্ণফুলীতে চরপাথরঘাটায় জামায়াতের প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ছবির ক্যাপশন: কর্ণফুলীতে চরপাথরঘাটায় জামায়াতের প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা সমাধান, জনসেবা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ব্রিজঘাট এলাকায় সাম্পান সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে জামায়াতের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থী হিসেবে এম জামাল উদ্দিন মুন্সির নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার মনির আবছার চৌধুরী।

মতবিনিময় সভায় চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার বলেন, চরপাথরঘাটা ইউনিয়নের মৌলিক সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বিদ্যমান। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সির নেতৃত্বে এলাকার বাস্তব সমস্যাগুলো সমাধানে তাঁরা কাজ করতে চান। এ জন্য আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও রায় কামনা করেন তিনি।

প্রার্থী এম জামাল উদ্দিন মুন্সি বলেন, ২০২৪ সালের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সৎ, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া জরুরি। এ লক্ষ্যে প্রশাসন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, মানুষের সেবা করা এবং চরপাথরঘাটা ইউনিয়নকে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তোলা। দল-মতনির্বিশেষে সবার অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি।

নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে এম জামাল উদ্দিন মুন্সি বলেন, চরপাথরঘাটা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এতে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, জমিজমা নিয়ে বিরোধ নিরসনে সহযোগিতা, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সমস্যার সমাধান এবং নয়াহাট সেতুসংশ্লিষ্ট সমস্যা নিরসনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি বলেন, ইউনিয়নের তরুণ সমাজকে মাদকমুক্ত পরিবেশ উপহার দেওয়া, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ও পরিচ্ছন্ন জনপদ গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শরিফুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদ আহমদ, ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ শরিফ এবং ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ ফয়জুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন