ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে জনতার হাতে আটক ভাইরাল আইনজীবী এম কামাল উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
কর্ণফুলীতে জনতার হাতে আটক ভাইরাল আইনজীবী এম কামাল উদ্দিন ছবির ক্যাপশন: কর্ণফুলীতে জনতার হাতে আটক ভাইরাল আইনজীবী এম কামাল উদ্দিন
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম)  সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ২টার দিকে তাঁকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এম কামাল উদ্দিন সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন। একপর্যায়ে তাঁকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের সময় তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্বে ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বাংলানিউজকে বলেন, সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ২টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন এম কামাল উদ্দিন। নিজেকে ওই সংগঠনের সভাপতি দাবি করে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়