ঢাকা | বঙ্গাব্দ

কর্মস্থলে অনুপস্থিত ও ভুয়া স্বাক্ষর কান্ডে চিকিৎসকের বিরুদ্ধে শোকজ ও তদন্ত কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
কর্মস্থলে অনুপস্থিত ও ভুয়া স্বাক্ষর কান্ডে চিকিৎসকের বিরুদ্ধে শোকজ ও তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন: তদন্ত কমিটি গঠন
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

স্বাস্থ্য কেন্দ্রের রোস্টার অনুযায়ী দুই দিন চিকিৎসক থাকার কথা থাকলে ও অফিস না করে সই হয়ে যায় হাজিরা বইয়ে। 
কর্মস্থলে অনুপস্থিত থেকে ভুয়া স্বাক্ষর কান্ডে চিকিৎসকের বিরুদ্ধে শোকজ ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, কর্তব্যকাজে চরম গাফিলতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ভাবে তদন্ত করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সভাপতি ডাঃ মুনির উল্লাহ, সদস্য ডাঃ পিনাকী দাশ ও সদস্য সচিব ডাঃ ইকরামুল হকের নেতৃত্বে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডাক্তারের বদলে চিকিৎসা সেবা দিচ্ছেন নাইট গার্ড। হাজিরা খাতায় প্রতি সপ্তাহে তার উপস্থিতর স্বাক্ষর থাকলে ও, অনেক সাক্ষর বানানো  গরমিল দেখা যায়। এসব স্বাক্ষর গরমিল দেখা যায়। এলাকাবাসী ও স্থানীয় রোগীরা এসে ডাক্তার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চলে যাচ্ছেন। যা এক্সপার্ট বা ফরেনসিক টেষ্টের মাধ্যমে   কার স্বাক্ষর ও কোন সময়ের তা স্পষ্ট বের হয়ে আসবে।


উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডিউটি ছাড়া সপ্তাহে শনিবার ও মঙ্গলবার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের কথা  রয়েছে তার। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, কর্তব্যকাজে চরম গাফিলতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশিত হওয়ার পরিপেক্ষিতে সুষ্ঠু ভাবে তদন্ত করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। 
তদন্ত প্রতিবেদন হাতে পেলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 



এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ তৌহিদুল আলম বলেন, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, কর্তব্যকাজে চরম গাফিলতির অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ