ঢাকা | বঙ্গাব্দ

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট ছবির ক্যাপশন: কালুরঘাট ফেরিঘাট
ad728
এম মনির চৌধুরী রানা | চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালী সংলগ্ন কর্ণফুলী নদীর ‘কালুরঘাট ফেরিঘাট’ এর ইজারা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

​গত ১১ মে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

​আদালত সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি দরপত্র বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন (নং- ৫৯৭৭/২০২৬) দায়ের করা হলে আদালত এই রুল নিশি জারি করেন। ওই বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯— এই তিন অর্থবছরের জন্য কালুরঘাট ফেরিঘাট ইজারা দেওয়ার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল।

​আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দরপত্রের আওতাধীন সকল ইজারা কার্যক্রম আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। একই সাথে বিবাদীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

​আদালতে আবেদনকারী মোঃ আরিফ উল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুল হক ও অ্যাডভোকেট মোস্তফা কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ