ঢাকা | বঙ্গাব্দ

কোতোয়ালী থানার ৩৫ নং বক্সির হাট ওয়ার্ডে বন্যার্তদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
কোতোয়ালী থানার ৩৫ নং বক্সির হাট ওয়ার্ডে বন্যার্তদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: কোতোয়ালী থানার ৩৫ নং বক্সির হাট ওয়ার্ডে বন্যার্তদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরীতে অতিবর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় ২১ জুলাই, মঙ্গলবার কোতোয়ালী থানার ৩৫ নং বক্সির হাট ওয়ার্ডে দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, “অতিবর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানবিক দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে এবং দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে শুধু ত্রাণ বিতরণই নয়, পুনর্বাসন কার্যক্রমেও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। মানবসেবাই আমাদের অন্যতম দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সাইয়েদ মোহাম্মদ আলী, ৩৫ নং বক্সির হাট ওয়ার্ডের ভারপ্রাপ্ত আমীর ফজলুল হক, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইয়েদ ওসমান আলী, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, জামায়াত নেতা সাঈদুল হক, নাঈম উদ্দিন, মোজাম্মেল হক, হারুনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও ছিন্নমূল পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকালে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না