ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে সেনাবাহিনীর মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
ad728
প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে শিক্ষাবিষয়ক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা ইউনিয়নের বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মাহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন এসইউপি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা। এছাড়া অনুষ্ঠানে দীঘিনালা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. সোহেল রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষিত প্রজন্ম ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতা চর্চা করতে হবে।” তিনি বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মতবিনিময় সভায় অভিভাবকরা স্থানীয় শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল ও ভলিবল নেট প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক বলেন, শান্তি, সম্প্রীতি ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা