ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বৃক্ষমেলায় অংশগ্রহণ করে সম্মাননা স্মারক পেল হিউম্যানিটি ওয়েল ফেয়ার এসোসিয়েশন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
খাগড়াছড়িতে বৃক্ষমেলায় অংশগ্রহণ করে সম্মাননা স্মারক পেল হিউম্যানিটি ওয়েল ফেয়ার এসোসিয়েশন ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে বৃক্ষমেলায় অংশগ্রহণ করে সম্মাননা স্মারক পেল হিউম্যানিটি ওয়েল ফেয়ার এসোসিয়েশন
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি//
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে গত ২৩ জুলাই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এ অংশগ্রহণ করে সম্মাননা অর্জন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি ওয়েল ফেয়ার এসোসিয়েশন, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

মেলায় সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে একটি আকর্ষণীয় স্টল স্থাপন করে। স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের আলোকচিত্রও প্রদর্শন করা হয়। 

মেলার (২৯ জুলাই) সমাপনী অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে অবদান ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ হিউম্যানিটি ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। 

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম বলেন, "পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ, জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জেলা প্রশাসনের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আমরা পরিবেশ ও মানবকল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাব।"

সংগঠনের সভাপতি মো. দুলাল হোসেন বলেন,
"বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব। জেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষমেলায় অংশগ্রহণ করে সম্মাননা পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করব।"

উল্লেখ্য, "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বৃক্ষমেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও নার্সারিগুলো অংশগ্রহণ করে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতেই খাগড়াছড়ি জেলা প্রশাসন গত ২৩ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করেন যা আজকে (২৯ জুলাই) শেষ হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ