ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ad728
প্রবীর সুমন // খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এবং গণসাক্ষরতা অভিযানের কারিগরি সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “শিশু সুরক্ষা” প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত মোট ৪৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিখিল মৃধা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশবু রোয়াজা ও তাঁর সহকর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশবু রোয়াজা, জনপ্রতিনিধি শ্যামল কান্তি ত্রিপুরা, বেনুকা ত্রিপুরা এবং জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা। বক্তারা বলেন, শীতের পোশাক ও স্কুল ব্যাগ পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়েছে। এই আনন্দ ও উৎসাহ ধরে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিখিল মৃধা বলেন,
“প্রত্যেক শিশুকে নিজের সন্তানের মতো করে যত্ন নিলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”
তিনি আরও বলেন, “একবিংশ শতাব্দির উপযোগী দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

উল্লেখ্য, জাবারাং কল্যাণ সমিতির “শিশু সুরক্ষা” প্রকল্পটি ০১ জানুয়ারি ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ও ভাইবোনছড়া ইউনিয়নের মোট ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি মাধ্যমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পের মাধ্যমে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ভর্তিকৃত মোট ৯৯১ জন প্রাথমিক শিক্ষার্থী এবং ৩২২ জন মাধ্যমিক বালিকা শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শীতের সোয়েটার বিতরণ করা হয়েছে।

জাবারাং কল্যাণ সমিতি বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষায় টিকিয়ে রাখতে সহায়ক হবে এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’