ঢাকা | বঙ্গাব্দ

খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের ছবির ক্যাপশন: খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মারিয়া ও সাফিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো বোন। দুজনই স্থানীয় হাজী মোশাররফ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া (৫) মোহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে এবং সাফিয়া (৬) মোহাম্মদ সরোয়ারের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ জানান, বিকেলে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। তারা কেউই সাঁতার জানতো না। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাউজান উপজেলার জে. কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ