ঢাকা | বঙ্গাব্দ

গুইমারা মাদ্রাসায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২০০ টাকার কেন্দ্র ফি ৮০০ টাকা আদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
গুইমারা মাদ্রাসায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২০০ টাকার কেন্দ্র ফি ৮০০ টাকা আদায় ছবির ক্যাপশন: গুইমারা মাদ্রাসায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২০০ টাকার কেন্দ্র ফি ৮০০ টাকা আদায়
ad728
গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরিক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আগামী ৮ ডিসেম্বর ২০২৬ সারা দেশে একযোগে ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশের ন্যায় গুইমারা উপজেলা গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসায়ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরিক্ষা ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু অভিভাবকদের অভিযোগ এই পরিক্ষাকে পুজি করে মাদ্রাসা সুপার পরিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৪০০ টাকার রেজিস্ট্রেশন  ফি ৫০০ টাকা আদায় করছে, সেই সাথে সরকার নির্ধারিত ২০০ টাকার কেন্দ্র ফি ৮০০ টাকা আদায় করছে। 

ঘটনার সত্যতা জানার জন্য মাদ্রাসা সুপার জয়নুল আবেদিনের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, এ বছর আমাদের কেন্দ্র থেকে মোট ৫৮জন পরিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে, সরকার নির্ধারিত ২০০ টাকা ফি নিলে আমি কেন্দ্র চালাবো কি করে? কেন্দ্রে কি কি খরচ জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রে যারা ডিউটি করে তাদের সম্মানি ও নাস্তা খরচ, একজন ট্যাগ অফিসার থাকে তার সম্মানি, ইউএনও, ডিসি, শিক্ষা অফিসারসহ আরো অনেককেই সম্মানি দিতে হয়। এই সকল বিষয় নিয়ে আপনি ইউএনও'র সাথে পরামর্শ করেছেন কিনা যেহেতু বর্তমানে তিনি আপনার প্রতিষ্ঠানের সভাপতি বল্লে তিনি বলেন ইউএনও বলেছে আপনি ম্যানেজ করেন তার কথা অনুযায়ী আমি কয়েকজন অভিভাবক নিয়ে এখানে পরামর্শ করি এবং অতিরিক্ত খরচের কথাও  তাদের বলি। তারা আমাকে কেন্দ্রের খরচের জন্য  অতিরিক্ত টাকা দিতে তারা রাজি হয়েছে যার কারনে আমি নিচ্ছি।

গুইমারা মাদ্রাসা থেকে পরিক্ষায় অংশ গ্রহন করা এক ছাত্রের অভিভাবক আব্দুর রহিম বলেন, মাদ্রাসার কোন মিটিং-এ আমি কোন আমন্ত্রন পাইনি শুধুমাত্র মাদ্রাসা থেকে জানানো হয়েছে অতিরিক্ত আরো কেন্দ্র ফি বাবত ৬০০ ও রেজিষ্ট্রেশন ফি বাবত ১০০ টাকা মোট সরকার নির্ধারিত ফীসহ মোট ১৩০০ টাকা অর্থাৎ অতিরিক্ত আরো ৭০০ টাকা দিতে হবে। এই ব্যাপারে আরেক ছাত্র অভিবাক মো.মানিকও একই কথা বলেন। তারা আক্ষেপের সাথে বলেন এইভাবে যদি প্রতিষ্ঠান গুলো বিভিন্ন ছুতায় আমাদের উপর জুলুম করে আমরা ছেলে মেয়ে পড়াবো কিভাবে?

এই বিষয়ে জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সিকদার বলেন, মাদ্রাসা এবং স্কুলের অধিদপ্তর আলাদা হওয়ায় আমরা সব কিছুতে হস্তক্ষেপ করতে পারিনা তবে এটা অবস্যই অপরাধ আমার পক্ষে যা করা সম্ভব আমি অফিসিয়ালি তা করবো।

সংশ্লিষ্ট বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না বলেন, বিষয়টি আমার জানা ছিলনা, আমি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেবো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা