ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঁশখালী থানার মোঃ রবিউল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঁশখালী থানার মোঃ রবিউল হক ছবির ক্যাপশন: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঁশখালী থানার মোঃ রবিউল হক
ad728
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। মে- ২০২৬ মাসের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। 

আজ বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন হয়।


জানা যায়, ২০২৬ সালের মে মাসে বাঁশখালী থানার ওসি মোঃ রবিউল হকের নেতৃত্বে ৪৯টি মামলা রুজু ও নিষ্পত্তি, ১২৫টি অভিযোগ নিষ্পত্তি, ৬০টি ওয়ারেন্ট বাস্তবায়ন, ৬টি মাদক মামলাসহ ৭৫ জন আসামি গ্রেপ্তার, ২ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ লিটার মদ উদ্ধারসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। এছাড়া থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।


বাঁশখালী থানার (ওসি) মো. রবিউল হক বলেন, ‘এই সম্মান এককভাবে আমার নয়। এটি বাঁশখালী থানায় কর্মরত সব সহকর্মীর একাগ্রতা, ঐকান্তিকতা ও পেশাদারিত্বের ফল। আমাকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে বাঁশখালী থানা পুলিশ আরও সাফল্য অর্জন করার লক্ষ্যে বাঁশখালীবাসীর সহযোগিতা কামনা করি।’জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ