নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল রবিবার (৮ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। চিটাগং ক্লাব লিমিটেডের ডাইনিং হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় সভাপতি ও কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক ও প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং প্রখ্যাত সংগীতশিল্পী আবদুল মান্নান রানা।
অনুষ্ঠানে শিক্ষাজীবনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং দেশের উন্নয়নে দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন প্রফেসর মোস্তফা কামাল, প্রফেসর নিলুফার ইয়াসমিন, বেতার শিল্পী ও উপস্থাপক নাসরিন ইসলাম, প্রফেসর মো. সাইফুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশীদ, সিএমপির গোয়েন্দা বিভাগের প্রশাসক ফজলুল কাদের চৌধুরী এবং প্রথিতযশা নারী উদ্যোক্তা লায়ন সাকিয়া সুলতানা সাকি।
এ সময় দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান সরকারী দলের হুইপ হিসেবে মনোনীত হওয়ায়, প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হওয়ায় এবং পুলিশ ইন্সপেক্টর ফজলুল কাদের চৌধুরী বিপিএম পদক লাভ করায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর আফসার আলী এবং ৩১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সভাপতি প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী শিকদার, মো. আবুল হাশেম, ইতা বিশ্বাস, গীতাঞ্জলি বড়ুয়া চৌধুরী, মোহাম্মদ নুরুল হাদী, মো. সাইফুদ্দিন শাহীন, মোহাম্মদ জয়েন উদ্দিন, কাজী সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুল বশর রেজা চৌধুরী, সাহেব আলী, আমির উদ্দিনসহ আরও অনেকে।

দৈনিক চট্টগ্রামপোস্ট