ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২ ছবির ক্যাপশন: ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, শুঁটকি ও কার্গো বোটসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

 

সোমবার (৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ককর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার দুপুর ২টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ১ হাজার ৫০ কেজি শুঁটকি ও পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকরা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন