ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার পরামর্শ চালকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
চট্টগ্রামে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার পরামর্শ চালকদের ছবির ক্যাপশন: চট্টগ্রামে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার পরামর্শ চালকদের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
সড়ক-মহাসড়কে যান চলাচলে চালকদের বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার পরামর্শ দিয়েছেন বিআরটিএর কর্মকর্তারা।

রোববার চট্টগ্রাম মহানগরীর অলংকার, এ.কে. খান, বহদ্দারহাট, নতুন চাঁদগাঁও থানা ও নতুন ব্রিজ এলাকায় দিনভর অভিযান চালায় বিআরটিএ।
অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম। এসময় চট্টগ্রাম মেট্রো সার্কেলের (২) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক, জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে কোনো জরিমানা করা না হলেও ঈদুল আজহা পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয়ে চালক-হেলপারসহ যানবাহন সংশ্লিষ্টদের সচেতনতা নির্দেশনা দেওয়া হয়।
বিশেষভাবে চালকদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পর যানবাহন চালনা, অতিরিক্ত আত্মবিশ্বাস ও গতি পরিহার, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা, মাদকাসক্ত বা মানসিক চাপ বা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা, ট্রাফিক আইন ও সড়ক সংকেত মেনে চলা এবং নির্ধারিত স্থান ব্যতীত যাত্রী ওঠানামা না করার বিষয়ে পরামর্শ দেন বিআরটিএ কর্মকর্তারা।

এছাড়াও হেলপার ও সুপারভাইজারদের যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, বাসের ছাদে যাত্রী বহন না করা, নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করা, চলন্ত যানবাহনে যাত্রী উঠানো-নামানো থেকে বিরত থাকা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কাউন্টার ম্যানেজারদের সরকারি নির্দেশনা ও নির্ধারিত ভাড়া বাস্তবায়ন, সময়সূচি মেনে যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধ এবং চালক-সহকারীদের নিয়মিত তদারকির মাধ্যমে বিশ্রামের ব্যবস্থাসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন