ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে এমপি চেনেন না, তাও যুবদল পরিচয়ে বীরদাপটে চাঁদা দাবি ও রক্তাক্ত হামলা!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
চট্টগ্রামে এমপি চেনেন না, তাও যুবদল পরিচয়ে বীরদাপটে চাঁদা দাবি ও রক্তাক্ত হামলা! ছবির ক্যাপশন: অভিযুক্ত আলী হোসেন
ad728

নিজস্ব প্রতিবেদক |চট্টগ্রাম পোস্ট


ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা না পেয়ে সরাসরি অস্ত্র নিয়ে ইঞ্জিনিয়ারের ওপর চড়াও হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় আলী হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

​কর্ণফুলী থানায় অভিযোগ জানানোর পর যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, ঠিক তখনই পুলিশের উপস্থিতিতেই আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের লোকজনের ওপর প্রকাশ্য হামলার ঘটনা ঘটে।

​এই রক্তক্ষয়ী হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির ও স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। এমনকি রেহাই পাননি প্রতিষ্ঠানের অংশীদার ও স্থানীয় সাংবাদিক জিন্নাত আইয়ূবও, যিনি নিজেও এই হামলার শিকার হন।

​বুধবার (১২ আগস্ট) সকাল সাড় ১০টায় ইউসিপিএলের সামনেই যেন এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে প্রকৌশলীর ওপর প্রথম হামলা চালানো হয়। এ ঘটনার পর দ্রুত পুলিশের কাছে সহায়তা চাওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই হামলার পুনরাবৃত্তি ঘটে।

​অভিযোগের তীর সরাসরি যুবদল পরিচয়ের দিকে ছুঁড়ে দিয়ে প্রকৌশলী শাহরিয়ার আমির জানান, নিজেকে যুবদল নেতা পরিচয় দেওয়া আলী হোসেন দীর্ঘদিন ধরে ৫০ শতাংশ চাঁদার দাবিতে চাপ দিচ্ছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে পথ আটকে মারধর করা হলে স্থানীয়দের সহযোগিতায় কোনোমতে প্রাণ বেঁচে যায়।

​চাঁদাবাজদের দু সাহসিকতার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, পুলিশ যখন তদন্তে ঘটনাস্থলে উপস্থিত হয়, তখন পুলিশের কোনো তোয়াক্কা না করেই তাদের ওপর আবার হামলা চালানো হয়।

​আদালত ও আইনের শরণাপন্ন হওয়ার কথা জানিয়ে মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন জানান, আলী হোসেনসহ পুরো চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে এবং পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে।

​তবে এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলী হোসেনের বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা করেও তার কোনো যোগাযোগ পাওয়া যায়নি।

​ঘটনাস্থলে আইনের তোয়াক্কা না করার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, ওসির নির্দেশে পুলিশ গেলে অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের সামনেই বাদীপক্ষের ওপর চড়াও ও হামলার চেষ্টা চালায়, যা পরবর্তীতে পুলিশ নিয়ন্ত্রণ করে।

​পুরো ঘটনা নিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।

​এদিকে দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় আলী হোসেন নামে কোনো যুবদল নেতাকে তিনি চেনেন না এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের