ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে মেরিডিয়ান ফুডে মিলল তেলাপোকা ও পোড়া তেল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
চট্টগ্রামে মেরিডিয়ান ফুডে মিলল  তেলাপোকা ও পোড়া তেল ছবির ক্যাপশন: চট্টগ্রাম নগরীর চারটি নামিদামি খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও চরম অনিয়মের দায়ে ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
ad728
নিজস্ব প্রতিবেদক |চট্টগ্রাম 

চট্টগ্রাম নগরীর চারটি নামিদামি খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও চরম অনিয়মের দায়ে ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২২ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।

​অভিযানে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট সংরক্ষণ, নিম্নমানের ঘি এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতার দায়ে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।

​মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে প্রক্রিয়াজাতকরণ স্থানে তেলাপোকার উপস্থিতি, পোকাযুক্ত ম্যাংগো পাল্প ও পোড়া তেল ব্যবহার এবং নোংরা পরিবেশে চিপস-নিমকি তৈরির অপরাধে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​অন্যদিকে, উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকলেট বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ এবং সঠিক লেবেলিং ছাড়া পণ্য বিপণনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা-বাসি খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকায় রিও ক্যাফে-মাজায়দারকে দেওয়া হয় ১ লাখ টাকা জরিমানা।

​এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে কোনো আপস করা হবে না। খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও