ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে রেললাইন তলিয়ে দুই ট্রেন আটকা, ভোগান্তিতে হাজারো যাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
চট্টগ্রামে রেললাইন তলিয়ে দুই ট্রেন আটকা, ভোগান্তিতে হাজারো যাত্রী ছবির ক্যাপশন: চট্টগ্রামে রেললাইন তলিয়ে দুই ট্রেন আটকা, ভোগান্তিতে হাজারো যাত্রী
ad728

নিউজ ডেস্ক | চট্টগ্রাম

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি রেল চলাচলেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং এক স্থানে গাছ পড়ে যাওয়ার ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি আন্তঃনগর ট্রেন আটকে পড়ে। এতে শত শত যাত্রীকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা বর্ষণের ফলে ষোলশহর থেকে জান আলীহাট স্টেশন পর্যন্ত রেললাইনের কয়েকটি অংশ পানির নিচে চলে যায়। নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর ফলে সকাল সাড়ে ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস জান আলীহাট এলাকায় আটকে যায়। একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস দোহাজারী রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেনটির যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রবাল এক্সপ্রেসের যাত্রী কামাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে এলেও রেললাইনে পানি উঠে যাওয়ায় দীর্ঘ সময় ধরে ট্রেনটি আটকে আছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুজাফর মজুমদার জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে জান আলীহাট এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে পানি কমতে শুরু করেছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত